প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ AM ||
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৬, ১০:৪৫ PM
তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী
তেরখাদা প্রতিনিধিঃ
আজ ১৮ আগস্ট দুপুর ১২ টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা, উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপি'র আহবায়ক চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোঃ বিল্লাল হোসেন ও এস কে নাসির আহমেদ, তেরোখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ সহ আরও অনেকে। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১